দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রায় সামান্য পরিবর্তন
সেপ্টেম্বর ২০, ২০২৫
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে শিশির মনিরের পোস্ট
সেপ্টেম্বর ২০, ২০২৫
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রায় সামান্য পরিবর্তন
সেপ্টেম্বর ২০, ২০২৫
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে শিশির মনিরের পোস্ট
সেপ্টেম্বর ২০, ২০২৫

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকো সিটির ব্যস্ততম এলাকা ইজতাপালাপায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি)বাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ট্রাকটি একটি সীমানা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। প্রায় ৫০ হাজার লিটার এলপিজি ভর্তি ওই ট্যাংকারে আগুন ধরে যায় এবং আশপাশের অন্তত ৩০টি যানবাহন আগুনে পুড়ে যায়।

ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়, আর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ১৫ জন। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা শেষে ৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিকে দায়ী করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : রয়টার্স

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *