ভিভো ভি৬০: ফটোগ্রাফি ফোন আনছে ভিভো
আগস্ট ২৬, ২০২৫
নতুন আইফোন নিয়ে যা জানা গেলো
আগস্ট ২৭, ২০২৫
ভিভো ভি৬০: ফটোগ্রাফি ফোন আনছে ভিভো
আগস্ট ২৬, ২০২৫
নতুন আইফোন নিয়ে যা জানা গেলো
আগস্ট ২৭, ২০২৫

হোয়াটসঅ্যাপে ভয়ংকর প্রতারণার ফাঁদ: নারায়ণগঞ্জভিত্তিক এক চক্র শনাক্ত 

প্রযুক্তি ডেস্ক
শেয়ারবাজার থেকে বড় মুনাফা আদায় করে দেওয়ার লোভ দেখিয়ে হোয়াটসঅ্যাপে ভয়ংকর প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। ইতোমধ্যে নারায়ণগঞ্জভিত্তিক এমন একটি প্রতারক চক্রের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।

মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান।

সংবাদ সম্মেলনে হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ফাঁদে ফেলা প্রতারক চক্র থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, স্টক এক্সচেঞ্জের লাইসেন্সপ্রাপ্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মোবাইল অ্যাপস ছাড়া শেয়ারবাজারে লেনদেন করার কোনো সুযোগ নেই। তাই কারও প্রলোভনে পড়ে অন্য কোনোভাবে লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করছি।

বিনিয়োগকারীদের লক্ষ্য করে প্রতারণায় জড়িত নারায়ণগঞ্জভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে গোয়েন্দা সংস্থাগুলো শনাক্ত করেছে জানিয়ে আসাদুর রহমান বলেন, চক্রটি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও উভয় স্টক এক্সচেঞ্জের লোগো ও ঠিকানা ব্যবহার করছে—যা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, চক্রটি দ্রুত মুনাফা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে অনেকে প্রতারিত হচ্ছেন। এ প্রতারণা রোধে খিলক্ষেত থানায় গত ৩ আগস্ট অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সচেতন করার জন্য সব স্টেকহোল্ডারদের এবং ডিএসই ভবনে সব অফিসকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়ে বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছে।
ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, শেয়ারবাজারে বর্তমানে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। তবে, প্রতারক চক্রের কারণে শেয়ারবাজারের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, প্রতারক চক্রকে ধরতে আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে। তাই এই চক্রকে বলব, যারা সাধারণ মানুষের থেকে টাকা নিয়েছেন, তারা ফেরত দিয়ে দেবেন। একইসঙ্গে বিনিয়োগকারীদেরকে এ ধরনের লেনদেন করার আগে ডিএসই, সিএসই ও বিএসইসির ওয়েবসাইটে দেওয়া নাম্বারে ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার অনুরোধ করছি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *