হ্যাকিংয়ের শিকার গুগল, বিপদে ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী
আগস্ট ২৫, ২০২৫
হোয়াটসঅ্যাপে ভয়ংকর প্রতারণার ফাঁদ: নারায়ণগঞ্জভিত্তিক এক চক্র শনাক্ত 
আগস্ট ২৬, ২০২৫
হ্যাকিংয়ের শিকার গুগল, বিপদে ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী
আগস্ট ২৫, ২০২৫
হোয়াটসঅ্যাপে ভয়ংকর প্রতারণার ফাঁদ: নারায়ণগঞ্জভিত্তিক এক চক্র শনাক্ত 
আগস্ট ২৬, ২০২৫

ভিভো ভি৬০: ফটোগ্রাফি ফোন আনছে ভিভো

প্রযুক্তি ডেস্ক:
ভিভো ও জাইসের যৌথ উদ্ভাবন স্মার্টফোন পোট্রেট ফটোগ্রাফির অভিজ্ঞতাকে দিয়েছে এক নতুন মাত্রা। তারই ধারাবাহিকতায় এবার ভি সিরিজে আসছে নতুন ফ্ল্যাগশিপ — ভিভো ভি৬০। যা দূর থেকে ছবি তোলার এবং ওয়েডিং পোট্রেট অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়।

বাংলাদেশে এই প্রথমবারের মতো, ভিভো’র ভি সিরিজে যুক্ত হচ্ছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা। যা দূর থেকেও ত্বকের স্বাভাবিক রঙ, সূক্ষ্ম ডিটেইল ও উজ্জ্বল প্রতিকৃতিকে ধারণ করতে সক্ষম। যা কনসার্ট, উৎসব কিংবা বড় জনসমাগমে দূর থেকেও স্পষ্ট অভিব্যক্তি তুলে ধরতে একেবারে পারফেক্ট। তাই, যেকোনো মুহূর্তকে প্রফেশনালভাবে ধরার ক্ষমতা এখন থাকবে পকেটে।

বিয়ের ব্যস্ত ভিড়ের মাঝেও বর-কনের স্পেশাল মুহূর্ত, আবেগঘন চোখের দৃষ্টি বা হাসি-কান্না সব সহজেই ধরে রাখা যাবে ভি৬০ দিয়ে। কেননা, এর ওয়েডিং টেলিফটো পোট্রেটে থাকবে ৮৫ মিমি এবং ১০০ মিমি ক্লোজ-আপ ফোকাল লেন্থ। কোনো রকম জুম করা ছাড়াই দূরের ছবিও তোলা যাবে একদম নিখুঁতভাবে, ডিটেইলস থাকবে একদম স্পষ্ট। আর ওয়েডিং পোট্রেট গুলো হবে একদম মনের মতো। আরও থাকবে ওয়েডিং মাইক্রো মুভি মোড, যা দিয়ে বানানো যাবে ছোট ছোট সিনেমাটিক ভিডিও। আর এভাবেই ভিভো ভি৬০ এর সাথে এই বিয়ের সিজনে শুধু অতিথিই নয় একজন স্টোরিটেলার হিসেবে নিজের দৃষ্টিকোন তুলে ধরা যাবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *