মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
জুন ২৭, ২০২৫
সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
জুলাই ১০, ২০২৫
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
জুন ২৭, ২০২৫
সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
জুলাই ১০, ২০২৫

মালয়েশিয়া থেকে ফেরত সেই চার যুবক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে চার যুবককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এই চারজনকে বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাদের চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।

এ চারজন হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ।

মঙ্গলবার (৮ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এস এম বখতিয়ার খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা এন্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর কে এম তারিকুল ইসলাম।

আসামিদের পক্ষে আইনজীবী মো. এমদাদুল হক তাদের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ জুলাই জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *