আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী নাজাহর রহস্যময় মৃত্যু
মে ২৩, ২০২৫
লন্ডনে ইউনূসের হোটেলের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ
জুন ১০, ২০২৫
আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী নাজাহর রহস্যময় মৃত্যু
মে ২৩, ২০২৫
লন্ডনে ইউনূসের হোটেলের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ
জুন ১০, ২০২৫

কানাডায় নৌকা উল্টে দুই বাংলাদেশীর মৃত্যু

প্রবাস ডেস্ক
কানাডার স্থানীয় সময় ৮ই জুন রোববার অন্টারিওর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লিনজির একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ফাউন্ড্রি প্রেসিডেন্ট সুবির কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় দুপুর তিনটার দিকে সাইফুজ্জামান ও তাঁর বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও তাঁর ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। হঠাৎ বাতাসে ক্যানো উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে পার আসলেও দুই বন্ধু পানিতে ডুবে যায়।

স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাঁদের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ বলছে, ক্যানোইং তে কোন লাইফ জ্যাকেট ছিল না।

তাঁদের মৃত্যুর খবর বাংলাদেশ কমিউনিটিতে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *