চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন
মার্চ ৩০, ২০২৫
সৌদি আরবসহ ১১ দেশে আজ ঈদ
মার্চ ৩০, ২০২৫
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন
মার্চ ৩০, ২০২৫
সৌদি আরবসহ ১১ দেশে আজ ঈদ
মার্চ ৩০, ২০২৫

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কোনাবাড়ীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দু’জন।

রোববার (৩০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়। আহত আরও দু’জনের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম জানান,”বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী। ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য।”

নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *