চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
মার্চ ২৯, ২০২৫
গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৩
মার্চ ৩০, ২০২৫
চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
মার্চ ২৯, ২০২৫
গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৩
মার্চ ৩০, ২০২৫

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ প্রায় ৫০টির বেশি গ্রামে আজ (রোববার, ৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শনিবার (২৯ মার্চ) রাতে সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,”আমরা শুধু সৌদি আরবের অনুসরণ করি না, বরং কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ উদযাপন করে থাকি।”

ঈদের প্রধান জামায়াতসমূহ
প্রথম জামায়াত: সাদ্রা দরবার শরীফ মাঠ, সকাল ৯টা
দ্বিতীয় জামায়াত: সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ, সকাল ৯:৩০

প্রথম জামায়াতে ইমামতি করবেন মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী, আর দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।

ঐতিহ্যের ধারাবাহিকতা সাদ্রা দরবার শরীফের পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন,”১৯২৮ সালে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের প্রথা চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে একই নিয়ম অনুসরণ করে আসছেন।”

যেসব গ্রামে আজ ঈদ উদযাপিত হবে
হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ পালিত হচ্ছে।

হাজীগঞ্জ: সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা
ফরিদগঞ্জ: লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, মুন্সিরহাট, কাইতাড়া, বদরপুর, আইটপাড়া, নূরপুর
মতলব: দশানী, মোহনপুর, পাঁচানী

এছাড়া, সকাল ১০টায় ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদে বৃহত্তম ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মাওলানা আকরাম হোসেন।

১৯২৮ সাল থেকে চলে আসা এই ধারাবাহিকতা অনুসারে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও ঈদ উদযাপনের এই রীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *