হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
সেপ্টেম্বর ২৩, ২০২৬

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রাজধানী ডেমরা থানাধীন মুসলিম নগর বাদশা মিয়া রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে আব্দুস সালাম শেখ (২৫) নামের এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আহসান হাবীব জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডেমরা জজবাড়ী বাদশা মিয়া রোডের মুসলিম নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি, নিহত যুবক ওই ভবনে কাজ করতো। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের বাবা আব্দুল মতিন শেখ জানান, আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না। আমার ছেলেকে হত্যা করে ওই লিফটের ফাঁকা জায়গায় রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি আরো জানান, তাদের গ্রামে বাড়ি সিরাজগঞ্জ জেলা চৌহালী থানার দত্তকান্দা গ্রামের। বর্তমানে ডেমরা জজবাড়ী বাদশা মিয়া রোড মুসলিম নগর ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজ নামের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *