ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বর ২৩, ২০২৬
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বর ২৩, ২০২৬

বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রজ্ঞাপনে বলা হয়, ফরেন এক্সচেঞ্জ ট্রাঞ্জেকশন গাইডলাইন্স (জিএফইটি)-২০১৮ অনুযায়ী আগে শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা রেমিট্যান্স পিএফসি ও এনএফসিডি হিসাবে জমা করার নিয়ম ছিল
প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজীকরণ এবং দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক্সচেঞ্জ হাউস এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (আইএমটিও) মাধ্যমে আসা রেমিট্যান্স সরাসরি প্রবাসীদের প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা করা যাবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। দেশের সব তফসিলি ব্যাংককে ইতিমধ্যে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ফরেন এক্সচেঞ্জ ট্রাঞ্জেকশন গাইডলাইন্স (জিএফইটি)-২০১৮ অনুযায়ী আগে শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা রেমিট্যান্স পিএফসি ও এনএফসিডি হিসাবে জমা করার নিয়ম ছিল। তবে বৈদেশিক মুদ্রার প্রবাহ আরো সুগম করা এবং গ্রাহকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে প্রযোজ্য নিয়ন্ত্রণমূলক শর্তাবলী মেনে এক্সচেঞ্জ হাউস বা আইএমটিওর মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সও এসব বৈদেশিক মুদ্রা হিসাবে জমা দেয়া যাবে।
এছাড়া, তফসিলি ব্যাংকগুলোকে গ্রাহক চেনার নিয়ম (কেওয়াইসি) এবং মানি লন্ডারিং ও অর্থায়নে সন্ত্রাস প্রতিরোধ (এএমএল বা সিএফটি) বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। একইসঙ্গে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিবিধান ও বাংলাদেশ ব্যাংকের রিপোর্টিং প্রয়োজনীয়তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *