ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিং নিবন্ধন ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত
সেপ্টেম্বর ২৩, ২০২৬
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বর ২৩, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিং নিবন্ধন ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত
সেপ্টেম্বর ২৩, ২০২৬
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বর ২৩, ২০২৬

হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক

স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে হওয়া সত্ত্বেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য খোলা থাকবে। নিবন্ধনকারীরা টাকা জমা দিতে যতক্ষণ থাকবেন, ততক্ষণ নিরাপদে নিবন্ধনের টাকা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাখাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানোনো হয়।
এতে বলা হয়, স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে হওয়া সত্ত্বেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য খোলা থাকবে। নিবন্ধনকারীরা টাকা জমা দিতে যতক্ষণ থাকবেন, ততক্ষণ নিরাপদে নিবন্ধনের টাকা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাখাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের হজের নিবন্ধনের টাকা জমা দেওয়ার ব্যবস্থা সংক্রান্ত ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে জারি করা চিঠিটি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরো জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *