বড় টিকাদান কর্মসূচির পরও থামছে না হামের সংক্রমণ
সেপ্টেম্বর ২১, ২০২৬
পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
সেপ্টেম্বর ২১, ২০২৬
বড় টিকাদান কর্মসূচির পরও থামছে না হামের সংক্রমণ
সেপ্টেম্বর ২১, ২০২৬
পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
সেপ্টেম্বর ২১, ২০২৬

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করতে চায় সংবিধান সংশোধন কমিটি

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সব ক’টি দল যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছে। সবার সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সংবিধান সংশোধন করা গেলে জাতি বুঝতে পারবে জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে।’
আগামী ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করতে পারবে বলে মনে করছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। কমিটি এরই মধ্যে প্রতিবেদন তৈরির কাজও শুরু করেছে। গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেছেন।
গতকাল বৈঠকে জুলাই সনদে সই করা ২৬টি রাজনৈতিক দল ও জোটকে মতবিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সব ক’টি দল এ মতবিনিময়ে অংশ নেয়নি। এ মতবিনিময়ের মধ্য দিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করল বিশেষ কমিটি।
বৈঠক শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা পর্যায়ক্রমে জুলাই সনদ প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তি, সাবেক বিচারক, আইনজীবী, সংবিধানবিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে কথা বলবেন। তাদের বক্তব্য ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এগিয়ে যাবে কমিটি। জুলাই সনদের বাইরে আরো কিছু পরিপূরক প্রস্তাব এলে সেগুলো তারা পরামর্শ হিসেবে নেবেন। বিএনপির নির্বাচনী ইশতাহারে যেসব অঙ্গীকার আছে, সেগুলোও ধারণ করা হবে। তারপর সংসদে প্রতিবেদন দেবে কমিটি। সালাহউদ্দিন বলেন, ‘আমরা খুব দ্রুতগতিতে এগোতে চাই। সম্ভব হলে আমরা প্রতি সপ্তাহে একটি বৈঠকের আয়োজন করব।’
বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘বৈঠকে জুলাই সনদে সই করা ২৬টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। একটি দল লিখিত বক্তব্য দিয়েছে, আরেকটি দলের প্রতিনিধি জানিয়েছেন অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। আমরা মোটামুটি ১৭টি রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা বলতে পারি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সব ক’টি দল যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছে। সবার সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সংবিধান সংশোধন করা গেলে জাতি বুঝতে পারবে জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে।’ তিনি জানান, জুলাই সনদ নোট অব ডিসেন্টসহ (ভিন্নমত) যেভাবে স্বাক্ষরিত হয়েছে, তারা সেভাবে সেটা বাস্তবায়ন করবেন।
বিরোধী দলবিহীন আরেকটি সংবিধান সংশোধনী আইনি ঝামেলা তৈরি করবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দল সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে অংশগ্রহণ করছে না। কিন্তু সংবিধান সংশোধনী বিল যখন আসবে, তখন তারা অংশগ্রহণ করবে না, সেই কথা বলেনি।’
বিশেষ কমিটি সংসদে প্রতিবেদন দেয়ার পর সেটা আইন মন্ত্রণালয় বিল আকারে সংসদে আনবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা আশা করেন, তখন দীর্ঘ বিতর্কের মধ্য দিয়ে সমঝোতা হবে। তারা চান, আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে সংবিধান সংশোধন হবে।’
জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশকিছু দল এ প্রক্রিয়ার সঙ্গে নেই। শেষ পর্যন্ত সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা একপক্ষীয় হয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘না একপাক্ষিক হচ্ছে না, ১৭ পাক্ষিক হচ্ছে। যারা জুলাই সনদে সই করেনি বা ইসিতে নিবন্ধিত ও অনিবন্ধিত অন্য দলগুলোও যদি আলোচনা করতে চায়, সেক্ষেত্রে বিশেষ কমিটির দ্বার উন্মুক্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *