
বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করতে চায় সংবিধান সংশোধন কমিটি
সেপ্টেম্বর ২১, ২০২৬
আকস্মিক ঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড
সেপ্টেম্বর ২১, ২০২৬পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে
পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন কাউয়ূম উদ্দিন, শিল্পী রানী, মিরাজ ও তিথি রানী। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
এদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম নামে এক নারী নিহত ও দুজন আহত হন। স্থানীয়রা জানান, অটোরিকশাটি বাকিলা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। দেবপুর এলাকায় পৌঁছে একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
অন্যদিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হন। এ সময় তার সাত বছরের শিশুকন্যাসহ চারজন আহত হন। জেলা নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ জানান, রাশেদুজ্জামান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে মহাদেবপুরে যাচ্ছিলেন। যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপের চালক ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন।


