১১ দলের লংমার্চে জামায়াতের আমির জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
সেপ্টেম্বর ৬, ২০২৬
ডেঙ্গুর ধরনে পরিবর্তন পাচ্ছেন চিকিৎসকরা
সেপ্টেম্বর ৬, ২০২৬
১১ দলের লংমার্চে জামায়াতের আমির জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
সেপ্টেম্বর ৬, ২০২৬
ডেঙ্গুর ধরনে পরিবর্তন পাচ্ছেন চিকিৎসকরা
সেপ্টেম্বর ৬, ২০২৬

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ২২১৬ টাকা

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। দাম ৫৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫৬ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার
দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে নতুন দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ ও সনাতন পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫৭ হাজার ৫২২ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। দাম ৫৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫৬ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রৌপ্য পাওয়া যাচ্ছে দাম ৩ হাজার ২০৭ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *