উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত —মির্জা ফখরুল
জুলাই ৭, ২০২৬
প্রথম ওয়ানডে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করেও হারল বাংলাদেশ
জুলাই ৭, ২০২৬
উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত —মির্জা ফখরুল
জুলাই ৭, ২০২৬
প্রথম ওয়ানডে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করেও হারল বাংলাদেশ
জুলাই ৭, ২০২৬

ডিসেম্বরে নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা —শিক্ষামন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

সেই সঙ্গে নতুন করে চারটি বিষয় যুক্ত হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, ডিসেম্বরে যখন ফাইনাল এক্সাম হবে, তখনই তাদের হাতে আমরা বইগুলো পৌঁছে দেব।’

আরেক প্রশ্নের জবাবে সরকার কারিকুলাম পরিমার্জন করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশেষ করে চারটি বই আমরা নতুন আনছি।’

তিনি জানান, চতুর্থ শ্রেণীতে সংস্কৃতি ও খেলাধুলা, ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস ও কারিগরি শিক্ষায় বিতর্ক যুক্ত হচ্ছ।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যপুস্তক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। বই ছাপা নিয়ে প্রতি বছরই জটিলতা দেখা দেয়, এবার কতটা অগ্রগতি হয়েছে জানতে চাইলে মিলন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা আগে থেকে অ্যালার্ট, যেন এটা (বই ছাপা নিয়ে জটিলতা) না হয়।’

টেন্ডার প্রক্রিয়া চলছে, আগস্টের প্রথম সপ্তাহে ওয়ার্ক অর্ডার দেয়ার পর ছাপা শুরু হবে এবং মন্ত্রণালয়ের টিম ও এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) পুরো বিষয়টি তদারক করবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, তৃতীয় কোনো ভাষা শিক্ষায় সরকার আগামী বছর কাজ করবে। তিনি বলেন, ‘আমরা এখনো শুরু করিনি কাজ। আমরা আগামী বছর করব, এজন্য প্রস্তুতি নিচ্ছি। এভাবে এখনো কোনো কাজ আমরা শেষ করিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *