ব্রাজিলকে হারাতে চায় ‘এশিয়ার ব্রাজিল’
জুন ২৮, ২০২৬
দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত —মির্জা ফখরুল
জুন ২৮, ২০২৬
ব্রাজিলকে হারাতে চায় ‘এশিয়ার ব্রাজিল’
জুন ২৮, ২০২৬
দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত —মির্জা ফখরুল
জুন ২৮, ২০২৬

হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, চারজনই ময়মনসিংহের

দেশে হামের উপসর্গে নতুন করে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনই মারা গেছে ময়মনসিংহে। এছাড়া ঢাকা ও খুলনায় মৃত্যু হয়েছে দুই শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত শিশুমৃত্যুর এ ঘটনা ঘটে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৯ শিশু। হাম শনাক্ত হয়েছে ৪৫ শিশুর দেহে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬১৫ শিশু মারা গেছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৮ হাজার ২৬৬ শিশুর দেহে। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৪ শিশুর। হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৬০ শিশু। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৮ হাজার ২৮৭ শিশু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *