
নকআউটের স্নায়ুযুদ্ধ আজ থেকে শুরু
জুন ২৮, ২০২৬
হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, চারজনই ময়মনসিংহের
জুন ২৮, ২০২৬এ নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপ খেলছে এশিয়ান জায়ান্ট জাপান, যাদের বলা হয় ‘এশিয়ার ব্রাজিল’।
‘ব্লু সামুরাই’রা কখনই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। তাদের সেরা সাফল্য চারবার শেষ ষোলো রাউন্ডে খেলা। এবার সেই শেষ ষোলোতে ওঠাও কঠিন হতে পারে। ‘শেষ বত্রিশ’ রাউন্ডে তাদের খেলতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে জাপান-সুইডেন ১-১ গোলে ড্র করার পর শেষ বত্রিশের লাইনআপ চূড়ান্ত হয়েছে। ম্যাচ শেষে জাপান কোচ হাজিমে মরিয়াসু বলেছেন, ব্রাজিলের বিপক্ষে জাপানের জেতার ও পরের ধাপে যাওয়ার সুযোগ আছে।
সংবাদ সম্মেলনে জাপান কোচকে পরবর্তী প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটি হবে তার দলের জন্য দারুণ এক অভিজ্ঞতা। তবে একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, পরের রাউন্ডে ওঠার সুযোগ জাপানেরও আছে।
শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে জাপান ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সুযোগ দেখছেন জাপান কোচ। তিনি বলেন, ‘এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিখুঁত একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার এবং পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
গত অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। সে কথা মনে করিয়ে দিয়ে জাপানের কোচ বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচটিতে আমরা জিতেছিলাম। হয়তো সেই কারণেই ওরা এবার আমাদের বিপক্ষে আরো বেশি উদ্দীপ্ত হয়ে খেলবে। আমি এ ম্যাচটির অপেক্ষায় আছি।’
এবারের আসরে গ্রুপ পর্বে দারুণ খেলেছে জাপান। নেদারল্যান্ডস ও সুইডেনের মতো দলকে রুখে দিয়ে আত্মবিশ্বাসী এ কোচ বলেন, ‘প্রীতি ম্যাচে আমরা প্রমাণ করেছি, আমাদের হারানো এখন আর সহজ নয়। এটি আমাদের বড় অগ্রগতি। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের সম্মান করি। তবে ম্যাচে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।’
ব্রাজিল ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও জাপান ‘এফ’ গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে। এবার একটি দলকে থামতে হবে।


