
ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আশাবাদ, তাইওয়ান ইস্যুতে সতর্কতা
মে ১৪, ২০২৬
চট্টগ্রামে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন
মে ১৪, ২০২৬নির্বাচনে হারের পর সাংবাদিক সম্মেলন করেন মমতা ব্যানার্জি। সেখানে নিজেকে ‘মুক্ত বিহঙ্গ’ বলে উল্লেখ করে বলেন, আমার কোনো চেয়ার নেই, আমি একজন সাধারণ মানুষ। আমার কোনো অসুবিধা হচ্ছে না তাতে। এবার আমি রাস্তায় নামব। আইনজীবী হিসাবে কাজ করব
আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্টে দেখা গেল পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার মামলার শুনানিতে আদালতে হাজির হয়েছেন তৃণমূল নেত্রী।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ সকালে আইনজীবীর পোশাকে আদালত চত্বরে দেখা যায় মমতাকে। প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি চলছে। সেখানে যুক্তি উপস্থাপন করতে পারেন তিনি।
নির্বাচনের পর তৃণমূল কার্যালয় ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলা থেকে সেই অভিযোগ ওঠে। ওই ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই শুনানি হতে পারে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে।
রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। দুই শতাধিক আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। এই হারের পর সাংবাদিক সম্মেলন করেন মমতা ব্যানার্জি। সেখানে নিজেকে ‘মুক্ত বিহঙ্গ’ বলে উল্লেখ করে বলেন, ‘আমার কোনো চেয়ার নেই, আমি একজন সাধারণ মানুষ। আমার কোনো অসুবিধা হচ্ছে না তাতে। এবার আমি রাস্তায় নামব। আইনজীবী হিসাবে কাজ করব।’
সেই মোতাবেক তাকে দেখা গেল কলকাতা হাই কোর্টে।
এর আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যুক্তি উপস্থাপন করেছিলেন মমতা। তবে ওই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। এবার নির্বাচনের পর তাকে দেখা গেল আইনজীবীর পোশাকে।


