
পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির ছকই কি কাজে দিল, কীভাবে এগিয়ে গেল তারা
মে ৪, ২০২৬
তিন জেলার ৮ পয়েন্টে বিপৎসীমার ওপর নদীর প্রবাহ
মে ৪, ২০২৬পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আজ বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
হাইকমিশন সূত্রে জানা গেছে, এ সময় বাংলাদেশে নিজের কার্যকালে ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান হাইকমিশনার।
সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে এ সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।


