ইসলামপুরে জমে ওঠেনি ঈদবাজার লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম বিক্রি
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
নিউজিল্যান্ডের হারে টিকে থাকল পাকিস্তানের আশা
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ইসলামপুরে জমে ওঠেনি ঈদবাজার লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম বিক্রি
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
নিউজিল্যান্ডের হারে টিকে থাকল পাকিস্তানের আশা
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষায় মাইলস্টোনের সাফল্য

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে ব্যাপক সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে বৃত্তি পেয়েছে মোট ১৫২ জন। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ৪৭ জন এবং ১০৫ জন পেয়েছে সাধারণ বৃত্তি।

তথ্যমতে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সংশ্লিষ্ট থানার আওতায় প্রাপ্ত ৪৯টি মেধা বৃত্তির মধ্যে ৪৭টি পেয়েছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে ১০৫টি সাধারণ বৃত্তির সবগুলো এককভাবে অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘নিয়মিত পাঠদান, নিবিড় তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা এ চমকপ্রদ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অনন্য সাফল্য অর্জন করায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মমতাজ বেগম, প্রতিষ্ঠানের উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশ করা হয়। এতে নয়টি শিক্ষা বোর্ডে মেধা ও সাধারণ মিলিয়ে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২০০ জন। ঢাকা শিক্ষা বোর্ডে মেধা বৃত্তি পেয়েছে ৩ হাজার ৬২২ জন। এছাড়া সাধারণ বৃত্তি পেয়েছে ৭ হাজার ৭৬২ জন। —বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *