জুনিয়র বৃত্তি পরীক্ষায় মাইলস্টোনের সাফল্য
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ইংল্যান্ড, আশা বেঁচে থাকল পাকিস্তানের
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় মাইলস্টোনের সাফল্য
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ইংল্যান্ড, আশা বেঁচে থাকল পাকিস্তানের
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নিউজিল্যান্ডের হারে টিকে থাকল পাকিস্তানের আশা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে গতকালই বিদায় নিশ্চিত হতে পারত পাকিস্তানের। যদি ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারত নিউজিল্যান্ড। অবশ্য কলম্বোয় এ ম্যাচের ফলে আশা টিকে থাকল পাকিস্তানের।

১৬০ রানের টার্গেট চেজ করে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড। তাদের এ জয়ে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠা হয়নি নিউজিল্যান্ডের। ফলে সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা আছে পাকিস্তানের। এজন্য আজ রাতে তাদের জিততে হবে স্বাগতিক শ্রীলংকার সঙ্গে। তারপর বসতে হবে রানরেটের সমীকরণ কষতে। নিউজিল্যান্ডের নিট রানরেট (+) ১.৩৯০ এবং পাকিস্তানের (-) ০.৪৬১। পাকিস্তানকে জিততে হবে ৬৪ রানের ব্যবধানে কিংবা চেজ করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে।

১৬০ রান তাড়া করতে নেমে দলীয় ২ রানের মধ্যে বিদায় নেন ফিল সল্ট ও জস বাটলার। ম্যাট হেনরি ও লোকি ফার্গুসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন তারা। এর পরও ম্যাচে ফেরা যায়? দলগত প্রচেষ্টায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। টম ব্যান্টন ২৪ বলে ৩৩, উইল জ্যাকস ১৮ বলে ৩২, হ্যারি ব্রুক ২৪ বলে ২৬ ও স্যাম কারান ২২ বলে ২৪ রান করেন। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ১৯ রানে ৩ উইকেট নেন।

এর আগে দারুণ শুরুর পর ৫ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। সপ্তম ওভারের শেষ বলে টিম সেইফার্টকে স্টাম্পিংয়ে ফাঁদে ফেলেন আদিল রশিদ। এর ৫ বল পরে উইল জ্যাকসের বলে আউট হয়ে যান ফিন অ্যাল্লেন। শুরুর মতো শেষটা হয়নি কিউইদের। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তুলতে সমর্থ হয়েছে। গ্লেন ফিলিপস ২৮ বলে ৩৯, টিম সেইফার্ট ২৫ বলে ৩৫ ও ফিন অ্যাল্লেন ১৯ বলে ২৯ রান করেন। আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ দুটি করে উইকেট নেন। এরপর কিছুটা নাটকীয়তা পর জিতেছে ইংল্যান্ডই।

শ্রীলংকা ও পাকিস্তানকে টানা হারিয়ে সুপার এইটের গ্রুপ-টু থেকে সবার আগে সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড। গতকাল শেষ ম্যাচে তারা কিউইদের হারায়। এই হারের পরও ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নিউজিল্যান্ড। ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছে পাকিস্তান, তা-ও বৃষ্টির কল্যাণে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *