
সংসদ অধিবেশনের আগেই ছায়া মন্ত্রিসভা ঘোষণা করতে চায় জামায়াত
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
যশোরে গোডাউনে ৭৭টি মোটরসাইকেল জব্দ
ফেব্রুয়ারি ২৩, ২০২৬চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে আমের মুকুল উঁকি দিচ্ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি ঘ্রাণ। সেই ঘ্রাণে চাষীদের মনও চাঙ্গা।
প্রকৃতিও বেশ অনুকূলে। ডালে ডালে ভরা আমের মুকুলে স্বপ্ন বুনছেন চাষীরা। জেলার প্রায় ৭০ শতাংশ আমগাছে এরই মধ্যে মুকুল দেখা দিয়েছে। কৃষি বিভাগের প্রত্যাশা, চলতি মাসের শেষ পর্যন্ত আবহাওয়া এমন থাকলে প্রায় প্রতিটি গাছই মুকুলে ছেয়ে যাবে। আমের বাগানমালিক ও চাষীরা আশা করছেন, প্রকৃতি অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে। তাদের দাবি, প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ ও বাজার ব্যবস্থাপনায় সরকারি সহায়তা বাড়ানো হলে তারা আরো উৎসাহ নিয়ে উৎপাদনে মন দিতে পারবেন। জেলার টিকরামপুর এলাকার আমচাষী সেলিম রেজা বলেন, ‘এ বছর মুকুল আসার জন্য আবহাওয়া মৌসুমের শুরু থেকেই ভালো আছে। দিনের বেলায় যে তাপমাত্রা দরকার, রোদের মাধ্যমে সেটি পাওয়া যাচ্ছে। এরই মধ্যে গাছে গাছে অনেক মুকুল এসেছে। এ রকম আবহাওয়া আরো ১০ দিন থাকলে আরো ভালো পরিমাণে মুকুল আসবে।’


