মুগ্ধতা ছড়াচ্ছে আমের মুকুল
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
একুশে বইমেলায় থাকবে না প্যাভিলিয়ন
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
মুগ্ধতা ছড়াচ্ছে আমের মুকুল
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
একুশে বইমেলায় থাকবে না প্যাভিলিয়ন
ফেব্রুয়ারি ২৩, ২০২৬

যশোরে গোডাউনে ৭৭টি মোটরসাইকেল জব্দ

যশোর শহরের ঘোপ এলাকার একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানকালে মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়। অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত ঘোপ নওয়াপাড়া রোডের ওই গোডাউনে অভিযান চালান। অভিযানকালে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি-সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কয়েক দিন আগেও একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিলেন। সে সময় তিনদিনের সময় নিয়েছিলেন গোডাউন মালিক।

এদিকে মোটরসাইকেলগুলোর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। একই সঙ্গে জানিয়ে দেয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *