
প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা’ ও সমন্বিত টিকিটিংয়ে ‘দ্রুত টিকেট’ চালু
ফেব্রুয়ারি ১১, ২০২৬
সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম ২৪ হাজার ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে তিন স্তরের নিরাপত্তা
ফেব্রুয়ারি ১১, ২০২৬সরেজমিনে দেখা যায়, শাহবাগ, ধানমন্ডি, উত্তরাসহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি অটোরিকশার যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজনদের ব্যাগ ও শরীর তল্লাশি করছে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্ত করা হয়েছে। নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়, গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে; সন্দেহ দেখা দিলে ব্যাগ ও গাড়িও তল্লাশি করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ, ধানমন্ডি, উত্তরাসহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি অটোরিকশার যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজনদের ব্যাগ ও শরীর তল্লাশি করছে পুলিশ। শাহবাগ মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি যানবাহনকে সংকেত দিয়ে থামিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করছেন।
নিরাপত্তা অভিযানে শুধু পুলিশ নয়, ধানমন্ডিসহ বেশ কিছু এলাকায় সেনাবাহিনী, র্যাব ও বিজিবিকেও আলাদাভাবে তল্লাশি কার্যক্রম চালাতে দেখা গেছে। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, ২৭ নম্বর ও সায়েন্স ল্যাবসহ বিভিন্ন এলাকায় এই যৌথ তৎপরতা চলছে। অন্যদিকে, উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী জানিয়েছেন, তার আওতাধীন ছয়টি থানা এলাকাতেই নজরদারি সর্বোচ্চ পর্যায়ে নেয়া হয়েছে।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সকাল থেকে প্রেস ক্লাব, দোয়েল চত্বর ও পলাশীসহ বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর বা নাশকতামূলক বস্তু উদ্ধার হয়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, নির্বাচন ঘিরে কোনো গোষ্ঠী যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্যই এই বাড়তি সতর্কতা। তিনি জানিয়েছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকার রাজপথে এই কঠোর নিরাপত্তা ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


