ঝালকাঠির দুই আসনেই শক্ত অবস্থানে বিএনপি, প্রচারণায় পিছিয়ে নেই জামায়াত
ফেব্রুয়ারি ৫, ২০২৬
নির্বাচন ও গণভোটের তথ্যসেবা হেল্পলাইন ‘৩৩৩’ চালু
ফেব্রুয়ারি ৫, ২০২৬
ঝালকাঠির দুই আসনেই শক্ত অবস্থানে বিএনপি, প্রচারণায় পিছিয়ে নেই জামায়াত
ফেব্রুয়ারি ৫, ২০২৬
নির্বাচন ও গণভোটের তথ্যসেবা হেল্পলাইন ‘৩৩৩’ চালু
ফেব্রুয়ারি ৫, ২০২৬

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিশু নিহত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গতকাল সকাল ৬টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সায়দাবাদ এলাকায় দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন বিভিন্ন সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একটি পক্ষর নেতৃত্বে আছেন হানিফ মাস্টার, অন্য পক্ষের নেতৃত্ব দেন এরশাদ মিয়া। পূর্ব বিরোধের জেরে গতকাল সকাল ৬টায় এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এ সময় হানিফ মাস্টারের অনুসারীরা প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে মুস্তাকিম নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিম নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলিটি ছিদ্র হয়ে বেরিয়ে গেছে। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *