রংপুরে জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে
জানুয়ারি ৩১, ২০২৬
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পটভূমি ও করণীয়
ফেব্রুয়ারি ১, ২০২৬
রংপুরে জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে
জানুয়ারি ৩১, ২০২৬
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পটভূমি ও করণীয়
ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আলকারাজ ও জোকোভিচ

Australian Open Tennis

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ। গতকাল প্রথম সেমিফাইনালে আলকারাজ হারিয়েছেন জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে, আরেক সেমিতে জোকোভিচ হারান টানা দুইবারের চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনারকে। এর মধ্য দিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার আশা জাগিয়েছেন জোকোভিচ।

কার্লোস আলকারাজ ও আলেক্সান্ডার জেভেরেভের লড়াইটা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কখনো আলকারাজের দিকে, কখনোবা জেভেরেভের দিকে হেলে পড়ছিল ম্যাচটা। প্রায় সাড়ে ৫ ঘণ্টায়ও (৫ ঘণ্টা ২৭ মিনিট) দুজনকে আলাদা করা যাচ্ছিল না। অবশেষে ম্যারাথন লড়াইয়ে জয় হয় স্প্যানিশ সুপারস্টার আলকারাজের। জার্মান তারকাকে ৬-৪, ৭-৬ (৭/৫), ৩-৬ (৩/৭), ৬-৭ (৪/৭), ৭-৫ গেমে হারান তিনি। এ জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন আলকারাজ। আগামীকাল ফাইনালে তিনি সামনে পেয়েছেন রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে। সার্বিয়ান সুপারস্টার ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে হারান বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনারকে। ২০২৩ সালের পর এই প্রথম সিনারকে তিনি হারাতে পেরেছেন।

ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—সবই জিতেছেন ক্যারিয়ারে। জেতা হয়নি শুধু অস্ট্রেলিয়ান ওপেন। এবার মেলবোর্নে শিরোপা জিতে ‘ক্যারিয়ার স্ল্যাম’ পূর্ণ করার আশায় মেলবোর্নে খেলতে এসেছেন আলকারাজ। এ স্বপ্নপূরণে তার সামনে এখন একটি ম্যাচ—ফাইনাল।

স্বপ্নপূরণের পথে আলকারাজকে ডিঙাতে হবে জোকোভিচের মতো ‘হিমালয়সম’ বাধা। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার খোঁজে খেলা জোকোভিচ ২০২৪ সালের উইম্বলডনের পর আরেকবার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন। তিনি সর্বশেষ গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন ২০২৩ সালে ইউএস ওপেনে।

১৮ বছর আগে মেলবোর্নে প্রথম শিরোপা জিতেছিলেন জোকোভিচ। কাল মেলবোর্ন পার্কে নামছেন ১১তম শিরোপার খোঁজে। জিতলেই এখানে রেকর্ডটা তার আরো বড় হবে, সেই সঙ্গে ইতিহাস গড়বেন ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *