ঢাকা মহানগরীর বাস সেক্টর সংস্কারে সমন্বিত উদ্যোগের আহ্বান
ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার পুলিশ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ডিসেম্বর ৩০, ২০২৫
ঢাকা মহানগরীর বাস সেক্টর সংস্কারে সমন্বিত উদ্যোগের আহ্বান
ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার পুলিশ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ডিসেম্বর ৩০, ২০২৫

পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্ত

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এ নিবন্ধন করা যাবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশ ও দেশের বাইরে থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আরো পাঁচ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এ নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এখনো অনেকে নিবন্ধন সম্পন্ন করতে পারেননি। আবার প্রবাসী অনেকেই সময় বাড়ানোর জন্য আবেদন করছেন। তাই সময় বাড়ানো হয়েছে। এর পরে আর সময় বাড়ানো সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *