পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্ত
ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু দেশ-বিদেশের প্রতিনিধিদের শোক বইয়ে স্বাক্ষর
ডিসেম্বর ৩০, ২০২৫
পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্ত
ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু দেশ-বিদেশের প্রতিনিধিদের শোক বইয়ে স্বাক্ষর
ডিসেম্বর ৩০, ২০২৫

খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার পুলিশ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করা হবে। ডিএমপি প্রধান বলেছেন দশ হাজারেরও বেশি পুলিশ, এপিবিএন ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় ১০ হাজার পুলিশ ও এপিবিএন সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে খালেদা জিয়ার জানাজার নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পুলিশ ও সিকিউরিটি এজেন্সির তরফ থেকে প্রত্যেকটা বিষয়ে আবার নতুন করে রিভিউ করা হয়।

নিরাপত্তা শঙ্কা না থাকলেও সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান শফিকুল আলম। তিনি বলেন, শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করা হবে। ডিএমপি প্রধান বলেছেন দশ হাজারেরও বেশি পুলিশ, এপিবিএন ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা উপস্থিত থাকবেন। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সদস্যও দায়িত্বে থাকবেন।

জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদে ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত দাফন ও জানাজা সবকিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও কূটনীতিকেরা উপস্থিত থাকবেন।

খালেদা জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বারবার গণতন্ত্র হারিয়েছিল। প্রতিবারই তার বলিষ্ঠ ভূমিকায়, বলিষ্ঠ নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশের জন্য তিনি যা করেছেন এটা অতুলনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *