হাতিরঝিলে ঘরে মিলল ভাইবোনের লাশ
ডিসেম্বর ২১, ২০২৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন / বিক্ষোভকারীরা কীভাবে এত দূর ঢুকতে পারল
ডিসেম্বর ২২, ২০২৫
হাতিরঝিলে ঘরে মিলল ভাইবোনের লাশ
ডিসেম্বর ২১, ২০২৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন / বিক্ষোভকারীরা কীভাবে এত দূর ঢুকতে পারল
ডিসেম্বর ২২, ২০২৫

দীপু-আয়শা হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল

ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ড এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার কন্যা শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় তারা ‘উই ওয়ান্ট ,উই ওয়ান্ট জাস্টিস,জাস্টিস’, ‘দিপু দাস পুড়ে মরে প্রশাসন কি করে’, ‘মব সন্ত্রাসের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেয়।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর যে বাংলাদেশ প্রত্যাশিত ছিল-যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই নিজ নিজ ধর্ম ও মতাদর্শ স্বাধীনভাবে চর্চা করবে এবং নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখবে সেই বাংলাদেশ এখনও বাস্তব রূপ পায়নি।

তিনি আরও বলেন, আগস্টের পর থেকেই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব ছড়ানো, উসকানি সৃষ্টি ও মব তৈরি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর উদাহরণ হিসেবে তিনি ওসমান হাদির দাফনস্থল নিয়ে সাম্প্রতিক গুজবের কথা উল্লেখ করেন এবং বলেন, সচেতন ছাত্রসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এসব গুজবই পরবর্তীতে সহিংস মবের জন্ম দেয়।

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, উগ্র ধর্মান্ধতা, ফিতনা ও বিকৃত মানসিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কেবল কোনো একটি সংগঠনের নয় বরং প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। শুধু প্রতিবাদ করলেই দীপু দাস কিংবা শিশু আয়েশা আক্তারের পরিবার তাদের প্রিয়জনকে ফিরে পাবে না।

আরও পড়ুন

ঢাবির স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন দিন ধার্য
তিনি জোর দিয়ে বলেন, ৫ আগস্টের আন্দোলন হয়েছিল দেশের মানুষের বাকস্বাধীনতা, চলাচলের অধিকার এবং ধর্ম পালনের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে। সেই অর্জনের পরও যদি কেউ নতুন করে ফ্যাসিবাদী কায়দায় দেশকে অশান্ত করতে চায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীরব দর্শকের ভূমিকায় থাকবে না; বরং দৃঢ়ভাবে তার প্রতিরোধ গড়ে তুলবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে দাবি জানাই আজকের মধ্যেই তার হত্যাকারীরা কারা, কোথায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, এই ঘটনার মধ্যেই আমরা লক্ষ্য করেছি বিগত দেড় বছরের বেশি সময় ধরে দেশে যে মবতন্ত্র ও বিশৃঙ্খলা চলমান, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা, বট বাহিনী এবং ধর্মের অপব্যবহার করে রাজনীতি করছে।এই অপশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে কোনো নিরপরাধ পোশাক শ্রমিক বা সাত বছরের শিশু আয়েশা আক্তারকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। এই বাংলাদেশ আমরা চাইনি।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, তারা কখনো কল্পনাও করেনি এই দেশে উসমান হাদিকে হত্যা করা হবে, দিপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হবে, আর শিশু আয়েশা আক্তারকে এমন নির্মমভাবে হত্যা করা হবে। আমরা এই অমানবিক, বিকৃত ও দ্বিচারী মানসিকতার তীব্র ধিক্কার জানাই। এরা মানবিক নয়, এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। এই অপশক্তি একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। এই উগ্রবাদী সংস্কৃতি, এই মব কালচার প্রতিষ্ঠার অপচেষ্টাকে প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *