‘আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না’
ডিসেম্বর ২১, ২০২৫
দীপু-আয়শা হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল
ডিসেম্বর ২১, ২০২৫
‘আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না’
ডিসেম্বর ২১, ২০২৫
দীপু-আয়শা হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল
ডিসেম্বর ২১, ২০২৫

হাতিরঝিলে ঘরে মিলল ভাইবোনের লাশ

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকার একটি বাসা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। খাবার বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিল থানা পুলিশ ওয়ারলেস মোড় ৯১নং এসএইচএস টাওয়ার এর নিচে গ্যারেজে ফ্রিজিং এ্যাম্বুলেন্স থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শিশু দুটির নাম আফরিদা চৌধুরী (১০) ও ইলহাম চৌধুরী (১)। তারা সম্পর্কে আপন ভাইবোন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার মুঘলটুলি এলাকায়। বর্তমানে ওয়ারলেস মোড়ের ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকত তারা।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে তাদের শরীরে কোনো রকমের জখমের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি জানান, শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী গার্মেন্টসের জিএম আর মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার মুঘলটুলি এলাকায়। বর্তমানে ওয়ারলেস মোড়ের ওই বাসায় থাকেন। প্রাথমিক তদন্তে স্থানীয়দের এবং পরিবারের কাছ থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দুই শিশু সন্তানসহ তাদের বাবা-মা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমনো হাসপাতালে নিয়ে যায়। সেখানে শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবার যখন তার মরদেহ বাসায় নিয়ে আসে এরপর ছেলেটিও বমি করা শুরু করে। অসুস্থ হয়ে পড়া দেখে পরবর্তীতে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে শিশুটি।

এসআই বলেন, একই খাবার খেয়ে তাদের বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তারা চিকিৎসা শেষে সুস্থ আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিলেন নাকি বাইরে থেকে কিনে এনেছিলেন তা এখনো জানতে পারিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ছায়ানটে হামলায় সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

এদিকে শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী জানান, আফরিদা বেইলী রোডের ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। গত ১৬ ডিসেম্বর আফ্রিদার জন্মদিন ছিল। বাবা-মা দুই বাচ্চাকে নিয়ে বাইরে কোনো এক রেস্টুরেন্টে খাবার খেয়েছিল। চারদিন পরে তারা অসুস্থ হয়। এই খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছিল! নাকি অন্য কোনো খাবার খেয়ে অসুস্থ হয়েছে তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *