দীপু-আয়শা হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল
ডিসেম্বর ২১, ২০২৫
আলোচনা সভায় বক্তারা নির্বাচনী পরিবেশ তৈরির দিকে মনোযোগ নেই সরকারের
ডিসেম্বর ২২, ২০২৫
দীপু-আয়শা হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল
ডিসেম্বর ২১, ২০২৫
আলোচনা সভায় বক্তারা নির্বাচনী পরিবেশ তৈরির দিকে মনোযোগ নেই সরকারের
ডিসেম্বর ২২, ২০২৫

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন / বিক্ষোভকারীরা কীভাবে এত দূর ঢুকতে পারল

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ঢাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ঢাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। খবর বাসস।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের প্রেস নোটের বিষয়টি আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি খুবই সাধারণ ঘটনা, অথচ বাস্তবে তা নয়। আমাদের মিশন কূটনৈতিক এলাকার

একেবারে ভেতরে অবস্থিত, কোনোভাবেই প্রান্তিক এলাকায় নয়।’

উপদেষ্টা আরো বলেন, ‘ভারতের প্রেস নোটে বিষয়টি অতিসরলীকরণ করা হয়েছে, অথচ নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন অত্যন্ত সংবেদনশীল ও সম্পূর্ণ সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলের ভেতরে অবস্থিত।’

তিনি বলেন, ‘তারা (ভারত) বলছে ২০ থেকে ২৫ জন হতে পারে, কিন্তু সেটা মূল বিষয় নয়। প্রশ্ন হলো কীভাবে একটি উগ্র হিন্দু সংগঠনের ২৫ বা ৩০ জন সদস্য একটি সংবেদনশীল ও সম্পূর্ণ সুরক্ষিত এলাকার এত ভেতরে প্রবেশ করতে পারল।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিক্ষোভকারীরা কেবল বাংলাদেশে একজন হিন্দু নাগরিক হত্যার ঘটনায় স্লোগান দেয়নি, বরং অন্য বক্তব্যও দিয়েছে। এ ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলো মূলত সঠিক ও বিভ্রান্তিকর নয়, যেমনটি দাবি করা হয়েছে।’

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে হত্যার হুমকির কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, তবে এমন হুমকি দেয়া হয়েছে, এমন কথা শোনা গেছে।’

আন্তর্জাতিক রীতিনীতির কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘সাধারণত বিক্ষোভকারীদের আগেই কর্তৃপক্ষকে জানাতে হয় এবং পুলিশ তাদের দূরত্বে আটকে দেয়। কখনো কখনো কেবল একজন বা দুজন প্রতিনিধিকে স্মারকলিপি জমা দেয়ার অনুমতি দেয়া হয়। তবে সেখানে যা ঘটেছে, আমরা তা মানতে পারছি না।’

বাংলাদেশ মনে করে এ ঘটনায় স্বাভাবিক নিরাপত্তা বিধি ও প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়নি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেখানে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা নিয়ে অবহিত করেছে এবং আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি আর সৃষ্টি হতে দেয়া হবে না।’

ঢাকার প্রতিবাদের ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘উভয় পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রাখছে এবং নিজ নিজ অবস্থান জানাচ্ছে।’ তবে ভারতের প্রেস নোট প্রকাশের পর বাংলাদেশ প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা এখনো ভারতের ওপর আস্থা রাখে যে তারা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। তবে পরিস্থিতির অবনতি হলে উপস্থিতি সীমিত করার বিষয়টি বিবেচনায় নেয়া হবে।’

তিনি বলেন, ‘কূটনৈতিক মিশন ও কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং এসব বক্তব্য বাংলাদেশ সরকারের অবস্থানই প্রতিফলিত করে। বাংলাদেশে একজন নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নিরাপত্তার সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। বাংলাদেশ এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং কয়েকজন গ্রেফতারও হয়েছে। এ ধরনের ঘটনা পুরো অঞ্চলেই ঘটে এবং প্রতিটি দেশেরই যথাযথ ব্যবস্থা নেয়ার দায়িত্ব রয়েছে। বাংলাদেশ সে দায়িত্ব পালন করছে এবং অন্যদেরও একইভাবে কাজ করা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *