৭ মার্চের ভাষণ আমার মতে স্বাধীনতার ঘোষণা ছিল না: জাহেদ
ডিসেম্বর ৮, ২০২৫
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ১৩ দফা ইশতেহার উপস্থাপন
ডিসেম্বর ৮, ২০২৫
৭ মার্চের ভাষণ আমার মতে স্বাধীনতার ঘোষণা ছিল না: জাহেদ
ডিসেম্বর ৮, ২০২৫
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ১৩ দফা ইশতেহার উপস্থাপন
ডিসেম্বর ৮, ২০২৫

‘বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ’, এটা গণতন্ত্রণের জন্য বিপজ্জনক: তারেক রহমান

তারেক রহমান বলেন, গত ১৬ বছর একটা দল প্রচার করত, শুধু তারাই ভাল আর বাকি সবাই খারাপ। ৫ তারিখের পর সেটির বোধ হয় কোনো পরিবর্তন হয়নি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দেশে এক ধরনের প্রচারণা চলছে- একজন বিশেষ কেউ ভালো, আর বাকি সবাই খারাপ। এটা গণতন্ত্রণের জন্য ডেঞ্জেরাস (বিপজ্জনক) ব্যাপার।

আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। খবর বিবিসি বাংলা।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত ১৬ বছর একটা দল প্রচার করত, শুধু তারাই ভাল আর বাকি সবাই খারাপ। ৫ তারিখের পর সেটির বোধ হয় কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরো বলেন, এখনো আবার এক ধরনের প্রচারণা চলছে যে, একজন ভালো, আর বাকি সবাই খারাপ। এসব প্রচারণা পরিবর্তন অত্যন্ত জরুরি।

বর্তমান দেশের অর্থনৈতিক দুরবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেই অবস্থা পরিবর্তন করতে হলে জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা পারব না।

উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনকে সামানে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে। এখানে প্রার্থী মুখ্য নয়, মূখ্য তোমার দল। মূখ্য হচ্ছে ধানের শীষ। সুতরাং এখানে ধানের শীষকেই গুরুত্ব দিতে হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ডা. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *