
ক্রিকেট থেকে মোহিত শর্মার অবসর
ডিসেম্বর ৫, ২০২৫
মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সেতু ব্লকেড
ডিসেম্বর ৬, ২০২৫অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় আটকা পড়া ৩১০ বাংলাদেশী দেশে ফিরেছেন। লিবিয়া থেকে একটি চার্টার্ড ফ্লাইটে গতকাল সকালে তারা ঢাকায় পৌঁছান।
অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় আটকা পড়া ৩১০ বাংলাদেশী দেশে ফিরেছেন। লিবিয়া থেকে একটি চার্টার্ড ফ্লাইটে গতকাল সকালে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশীদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরে তাদের দুর্বিষহ অভিজ্ঞতা বিনিময়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। প্রত্যাবাসন করা প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে পথখরচ, কিছু খাদ্য সমগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিতদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশীদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম একসঙ্গে কাজ করছে।


