
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশী
ডিসেম্বর ৬, ২০২৫
সাড়ে তিন লাখ টন লবণ মজুদ থাকার পরও আমদানির অনুমতি উৎপাদন নিয়ে শঙ্কা
ডিসেম্বর ৬, ২০২৫আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান রতনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান রতনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। তবে দলীয় এ প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন একাংশের নেতাকর্মীরা। এ দাবিতে গতকাল ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ব্লক করেন বিএনপি নেতা মো. মহিউদ্দিনের সমর্থকরা। এ সময় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সন্ধ্যা সোয়া ৫টার দিকে ব্লকেড প্রত্যাহার করেন নেতাকর্মীরা।
এর আগে ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার আরো ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বিএনপি। এ তালিকায় মুন্সিগঞ্জ-৩ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. কামরুজ্জামান রতন। তালিকার ঘোষণার পর রাতেই জেলা শহরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ এবং মুক্তারপুর এলাকায় মশাল মিছিল করেন বিএনপি নেতা মহিউদ্দিনের সমর্থকরা।


