টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা লিটনের
ডিসেম্বর ৫, ২০২৫
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশী
ডিসেম্বর ৬, ২০২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা লিটনের
ডিসেম্বর ৫, ২০২৫
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশী
ডিসেম্বর ৬, ২০২৫

ক্রিকেট থেকে মোহিত শর্মার অবসর

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোহিত শর্মা। তবে আগামী মৌসুমের নিলামের আগে পেশাদার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ডানহাতি এই পেসার। ইনস্টাগ্রামে এক পোস্ট নিয়ে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মোহিত নিজেই।

হারিয়ানা থেকে উঠে আসা মোহিত ২০১৩ সালে ভারতের জার্সি গায়ে জড়ান। কখনো টেস্ট খেলতে না পারলেও ২৬ ওয়ানডের এবং ৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অবসরের আগে ওয়ানডেতে ৩১ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ২০১৫ সালে সবশেষ জাতীয় দলের হয়ে হয়ে খেলেছেন তিনি। ক্যারিয়ারে পাশে থাকার জন্য বেশ কয়েক জনকে ধন্যবাদ দিয়েছেন মোহিত।

এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে মোহিত লিখেছেন, ‘আত্মতৃপ্তি নিয়ে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে আমি অবসরের ঘোষণা দিচ্ছি। হারিয়ানাকে প্রতিনিধিত্ব করা থেকে ভারতের জার্সি গায়ে জড়ানো এবং আইপিএল খেলা- পুরো জার্নিটা আর্শীবাদের চেয়ে কোন অংশে কম নয়। আমার পুরো ক্যারিয়ারে পাশে থাকার জন্য হারিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ। অনিরুধ স্যারের প্রতি আমার অনেক বেশি ‍কৃতজ্ঞতা- যিনি সবসময় নির্দেশনা দিয়েছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখে আমার পথটা তৈরি করেছেন। এটা আসলে আমি শব্দে লিখে প্রকাশ করতে পারব না’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *