বুধবার যমুনায় যাচ্ছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
অক্টোবর ২২, ২০২৫
সড়ক দুর্ঘটনায় দশ জেলায় প্রাণ গেল ১৩ জনের
অক্টোবর ২২, ২০২৫
বুধবার যমুনায় যাচ্ছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
অক্টোবর ২২, ২০২৫
সড়ক দুর্ঘটনায় দশ জেলায় প্রাণ গেল ১৩ জনের
অক্টোবর ২২, ২০২৫

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো এয়ারবাসের আরো একটি উড়োজাহাজ

বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে এয়ারবাসের আরো একটি উড়োজাহাজ, যার আসন সংখ্যা ৪৩৬টি।

বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে এয়ারবাসের আরো একটি উড়োজাহাজ, যার আসন সংখ্যা ৪৩৬টি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সকালে এ ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজটি অবতরণ করে। এ সময় আনুষ্ঠানিকভাবে এয়ারবাসটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন যুক্ত হওয়া উড়োজাহাজটি দিয়ে ভবিষ্যতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলার বহরে বর্তমানে তিনটি এ ৩৩০-৩০০ এয়ারবাস, নয়টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *