সাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিদের হাজিরা নিয়ে শুনানি আজ
অক্টোবর ২২, ২০২৫
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো এয়ারবাসের আরো একটি উড়োজাহাজ
অক্টোবর ২২, ২০২৫
সাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিদের হাজিরা নিয়ে শুনানি আজ
অক্টোবর ২২, ২০২৫
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো এয়ারবাসের আরো একটি উড়োজাহাজ
অক্টোবর ২২, ২০২৫

বুধবার যমুনায় যাচ্ছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২১ অক্টোবর) সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার বিকেল ৫টায় ওই বৈঠকে নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *