
পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষক-কর্মচারীদের শাহবাগ অবরোধ
অক্টোবর ১৫, ২০২৫
আমরা সব ভুলে যাচ্ছি, সবাইকে নিয়ে সামনে এগোতে চাই: শিবির সভাপতি
অক্টোবর ১৬, ২০২৫চাকসু নির্বাচনের নির্বাচন কমিশনার জিএইচ হাবিব বলেন, দুপুর ২টা পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আরো উল্লেখযোগ্য পরিমাণ ভোট পড়বে বলে আশা করছেন তিনি।
চাকসু নির্বাচনে চলছে শেষ পর্যায়ের ভোটগ্রহণ। বেলা ২টা পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জিএইচ হাবিব। আজ বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কেন্দ্রের নির্দিষ্ট সীমানায় থাকা ভোটাররা নির্ধারিত সময়ের পরও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা।
চাকসু নির্বাচনের নির্বাচন কমিশনার জিএইচ হাবিব বলেন, দুপুর ২টা পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আরো উল্লেখযোগ্য পরিমাণ ভোট পড়বে বলে আশা করছেন তিনি।
এদিকে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া চাকসু নির্বাচনে ভোটারদের অমোচনীয় কালি ব্যবহার না করা নিয়ে অভিযোগ করেছে ছাত্রদল প্রার্থীরা। আবার অনেক কেন্দ্রে ভোটারদের স্বাক্ষর না নেয়ায় ভোট কারচুপি ও জাল ভোটের আশঙ্কার কথা জানিয়েছেন প্রার্থীরা।
বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণের হার ৫০-৫৫ শতাংশ বলে জানিয়েছেন ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট সহ দায়িত্বশীলরা। ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলে আজকের মধ্যে ফলাফল ঘোষণা করা করা সম্ভব বলে জানিয়েছেন চাকসু নির্বাচন সংশ্লিষ্টরা।


