এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত আছে: বদিউল আলম মজুমদার
অক্টোবর ১১, ২০২৫
ধানের শীষ প্রতীক নিয়ে অযথা টানাটানি হচ্ছে
অক্টোবর ১১, ২০২৫
এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত আছে: বদিউল আলম মজুমদার
অক্টোবর ১১, ২০২৫
ধানের শীষ প্রতীক নিয়ে অযথা টানাটানি হচ্ছে
অক্টোবর ১১, ২০২৫

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সময়ের দাবি

উপদেষ্টা বলেন, বর্তমান অন্তবর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সব বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৌদ্ধ ধর্ম ও দর্শন চর্চা এবং প্রচার-প্রসারের ক্ষেত্রে অতীশ দীপঙ্কর একটি স্মরণীয় নাম। তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করেছেন, যার অর্থ ‘শান্তি’। তিনি ছিলেন একাধারে ধর্মগুরু, শিক্ষক, পণ্ডিত, লেখক, দার্শনিক, বিতার্কিক ও বাগ্মী। বাংলাদেশের সন্তান হিসেবে অতীশ দীপঙ্করের কীর্তি ও বিশ্বজোড়া খ্যাতি আমাদের গর্বের বিষয়।

 

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়ায় বোধিজ্ঞান কেন্দ্র (বৌদ্ধ বিহার) আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধন — বৌদ্ধ ধর্মের মূলনীতি উল্লেখ করে তিনি বলেন, বুদ্ধের অনুসারীরা এসব নীতি মেনে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।

 

তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তবর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সব বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অটুট। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে নিজ নিজ ধর্ম পালন করছে। তবে দেশের কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, শুভাশীষ চাকমা ও কর্নেল দিদারুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *