অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সময়ের দাবি
অক্টোবর ১১, ২০২৫
ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে কাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
অক্টোবর ১১, ২০২৫
অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সময়ের দাবি
অক্টোবর ১১, ২০২৫
ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে কাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
অক্টোবর ১১, ২০২৫

ধানের শীষ প্রতীক নিয়ে অযথা টানাটানি হচ্ছে

বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে অযথা টানাটানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কিছু কিছু ব্যক্তি বা দল, তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা ওমুকের মার্কা থাকতে পারবে না।

 

বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে অযথা টানাটানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কিছু কিছু ব্যক্তি বা দল, তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা ওমুকের মার্কা থাকতে পারবে না। আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন?’ গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

 

ধানের শীষকে অপ্রতিরোধ্য উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গ্রামেগঞ্জে যেখানে যাবেন, সেখানে শুধু একটাই স্লোগান—ধান লাগাও, ধান লাগাও—এটাই হচ্ছে প্রধান সমস্যা। ওই জন্য ধানের শীষকে রুখে দিতে হবে, আটকে দিতে হবে। কারণ ধানের শীষ জিতে গেলে বাংলাদেশের শত্রুরা তাদের সব ষড়যন্ত্র থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে।’

 

শেখ হাসিনাকে দানব উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মনস্টার শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পালিয়ে যাননি, যেতে বাধ্য হয়েছেন। কারণ আমরা সে ভিত্তি তৈরি করেছি। দীর্ঘ ১৫ বছর লড়াই করে সংগ্রাম করে রক্ত দিয়ে আমরা সেই ভিত্তি অর্জন করেছি।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘যতই সংস্কার করি, বুদ্ধিজীবীরা মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।’

কয়েক দিন লাফালাফি করলে গণতন্ত্র হয় না—মন্তব্য করে তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অনেক পরিশ্রম দরকার, ত্যাগ দরকার, জনগণের কাছে যাওয়া দরকার। বিএনপি গণতন্ত্রের জন্য মানুষের কাছে যাওয়া পার্টি।’

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঞ্চালনায় স্মরণসভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *