চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
আগস্ট ২২, ২০২৫
চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চালক ও হেলপারের কারাদণ্ড
আগস্ট ২৩, ২০২৫
চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
আগস্ট ২২, ২০২৫
চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চালক ও হেলপারের কারাদণ্ড
আগস্ট ২৩, ২০২৫

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক:
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২৩ সাল থেকে ফারাবী ওই কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। নিয়মিত যাচাই-বাছাই শেষে শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বসবাসরত লেখক-ব্লগার অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের মামলায় আদালত শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *