ঢাকার লেকগুলো পরিণত হয়েছে অভিজাত এলাকার পয়োবর্জ্যের আধারে
আগস্ট ২৬, ২০২৬
এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ
আগস্ট ২৬, ২০২৬
ঢাকার লেকগুলো পরিণত হয়েছে অভিজাত এলাকার পয়োবর্জ্যের আধারে
আগস্ট ২৬, ২০২৬
এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ
আগস্ট ২৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে তিন পরিবহনের সংঘর্ষে নিহত ২, আহত ৪

সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে আসা একটি পিকআপ ভুল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছে প্রথমে একটি মটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়
ঠাকুরগাঁওয়ে পিকআপ, অটোরিকশা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ সকালে জেলার ভুল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা (৬০)। নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন,বড় বালিয়া এলাকার জরিনা (৪০), লক্ষ্মীর হাট এলাকার আফিজুলের ছেলে শাহিরুল, ইদ্রিস আলীর ছেলে হারুন ও শফিকুল।
পুলিশ জানায়, সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে আসা একটি পিকআপ ভুল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছে প্রথমে একটি মটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয় পিকআপটি।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরো চারজন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *