ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু
সেপ্টেম্বর ৩০, ২০২৬
সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি
সেপ্টেম্বর ৩০, ২০২৬
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু
সেপ্টেম্বর ৩০, ২০২৬
সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি
সেপ্টেম্বর ৩০, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ১১০০ ছাড়াল

এখন পর্যন্ত দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন।
দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১০৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩ জনের প্রাণহানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৩৯২ জন।
এছাড়া এ ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২৫৫ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। যার মধ্যে ১ হাজার ১৮৬ জন ভর্তি হয়েছে।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৮৬ জন। এছাড়া চট্টগ্রামে ২৬১, সিলেটে ২০১, বরিশালে ১০৭, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৬, রাজশাহীতে ২৯ ও রংপুরে ২৭ জন ভর্তি হয়েছে।
এখন পর্যন্ত দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।
এখন পর্যন্ত হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৫১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৭ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৪, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *