প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের পর্যায়ক্রমে নিয়োগপত্র দেয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ২৬, ২০২৬
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের পর্যায়ক্রমে নিয়োগপত্র দেয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ২৬, ২০২৬
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
সেপ্টেম্বর ২৬, ২০২৬

সেবাদানকারী প্রতিষ্ঠানও কি দখল আর দাপটের সামনে অসহায়-প্রশ্ন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জনগণকে সেবা দেওয়া প্রতিষ্ঠানও এখন রাজনৈতিক ক্ষমতা, দখল আর দাপটের সামনে অসহায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে পাটওয়ারী এমন প্রশ্ন তোলেন।
পোস্টে তিনি লেখেন, ঢাকা উত্তর, বিশেষ করে মিরপুরে, এমন কোনো জনপ্রতিনিধি কি নেই, যিনি শিনা টানটান করে, মাথা উঁচু করে তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ কিংবা দুদু মিয়ার মতো জনগণের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন?
পাটওয়ারী লেখেন, অভিযোগ উঠেছে, একটি টিকাকেন্দ্রও ভেঙে ফেলা হয়েছে। প্রশ্ন হলো, জনগণের সেবা দেওয়ার একটি প্রতিষ্ঠানও কি এখন রাজনৈতিক ক্ষমতা, দখল আর দাপটের সামনে এতটাই অসহায়?ইসরায়েল গাজায় হাসপাতাল ধ্বংস করলে আমরা প্রতিবাদ করি উল্লেখ করে তিনি লেখেন, বিজেপির বিরুদ্ধে মসজিদ ধ্বংসের অভিযোগ উঠলে আমরা প্রশ্ন তুলি। কিন্তু নিজের শহরে জনগণের প্রয়োজনীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ উঠলে আমাদের বুকের পাটা কোথায় যায়?
ক্ষমতা কি এতটাই বড় হয়ে গেল, যে জনগণের অধিকার এতটাই ছোট হয়ে গেল? জনপ্রতিনিধির কাজ ক্ষমতাবানদের সামনে নত হওয়া নয়, জনগণের সামনে দাঁড়ানো বলেও পোস্টে উল্লেখ করেন এনসিপির এ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *