
কারণ ছাড়াই বাড়ছে দুই মিউচুয়াল ফান্ডের শেয়ারদর
সেপ্টেম্বর ২৪, ২০২৬
সরকার কথা না শুনলে আন্দোলনের মাধ্যমে ফয়সালা হবে: জামায়াত আমির
সেপ্টেম্বর ২৪, ২০২৬বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট ও এর মূল্যবৃদ্ধির কারণে বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও গতকাল পুঁজিবাজারে ক্রেতাদের শেয়ার ক্রয়ের আগ্রহ বেড়েছে।
পুঁজিবাজারে গতকাল সব ধরনের সূচকই আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১ শতাংশ বেড়েছে। এছাড়া এক্সচেঞ্জটির অন্যান্য সূচক এদিন আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও গতকাল সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট ও এর মূল্যবৃদ্ধির কারণে বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও গতকাল পুঁজিবাজারে ক্রেতাদের শেয়ার ক্রয়ের আগ্রহ বেড়েছে। এতে বাজারে সূচকের ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়। দিন শেষে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে বেড়েছে। এতে বেশির ভাগ খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন পরিলক্ষিত হয়েছে।
গতকাল ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৪০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১২৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১০৯ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাব, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।
ডিএসইতে গতকাল ৮৪৫ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৯১ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ১০২টির ও দর অপরিবর্তিত ছিল ৩৭টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৬ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। সাধারণ বীমা খাত ১১ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৮ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ব্যাংক খাত। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৭ শতাংশ।
গতকাল বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে ভ্রমণ খাতে ৫ দশমিক ৬ শতাংশ, কাগজ খাতে ৫, জীবন বীমা ও সিরামিক খাতে ৩ দশমিক ১, সিমেন্ট খাতে ২ দশমিক ১ ও পাট খাতে ১ দশমিক ৯ শতাংশ।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত ছিল ২০টির।


