
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও টেকসই রূপান্তর নিশ্চিতে পাঁচ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
সেপ্টেম্বর ২৪, ২০২৬
সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক
সেপ্টেম্বর ২৪, ২০২৬গত ২৪ ঘণ্টায় গাজীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার ও সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৩ জন। গত ২৪ ঘণ্টায় গাজীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার ও সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—
গাজীপুর: নগরীর ধীরাশ্রম এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেয়ার পর অন্যজনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে।
গোপালগঞ্জ: জেলায় দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী দোলা পরিবহন ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত এবং অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় ও বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এছাড়া মুকসুদপুরে ওয়েলকাম পরিবহনের বাসের চাপায় আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হন।
শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ: শাহজাদপুরে বাসচাপায় মোস্তাফিজুর রহমান (৫২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হন।


