মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক প্রধানমন্ত্রীর
সেপ্টেম্বর ২৩, ২০২৬
ট্রাম্প আমাদের সন্ত্রাসী বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসবাদের শিকার: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৬
মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক প্রধানমন্ত্রীর
সেপ্টেম্বর ২৩, ২০২৬
ট্রাম্প আমাদের সন্ত্রাসী বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসবাদের শিকার: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৬

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা

প্রাইভেটকারটি চালাচ্ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলটের ছেলে। এক পর্যায়ে গাড়িটি ফুটপাতে তুলে দেন তিনি। এ সময় সেটির নিচে চাপা পড়ে ফুটপাতে বসে থাকা মেহেদী হাসানের মৃত্যু হয়। ঘটনার পর চালকের আসন থেকে বের করে ওই কিশোরকে আটক করে স্থানীয়রা। কিন্তু পরে মামলায় আসামি করা হয় পারিবারিক গাড়িচালক আকাশ মরককে।
রাজধানীর বারিধারায় ফুটপাতে গাড়ির ধাক্কায় মেহেদী হাসান নামে নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) গুলশান থানায় নিহতের বড় ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. আরেফিন বণিক বার্তাকে জানান, মামলায় আসামি করা হয়েছে গাড়িচালক আকাশ মারককে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে।
প্রতাক্ষদর্শীদের দাবি, প্রাইভেটকারটি চালাচ্ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলটের ছেলে। এক পর্যায়ে গাড়িটি ফুটপাতে তুলে দেন তিনি। এ সময় সেটির নিচে চাপা পড়ে ফুটপাতে বসে থাকা মেহেদী হাসানের মৃত্যু হয়। ঘটনার পর চালকের আসন থেকে বের করে ওই কিশোরকে আটক করে স্থানীয়রা। কিন্তু পরে মামলায় আসামি করা হয় পারিবারিক গাড়িচালক আকাশ মরককে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বণিক বার্তাকে বলেন, দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে। ওই কিশোরের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও গ্রেফতার করা হবে। আকাশ মারক ঘটনার পর থেকে পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *