ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
সেপ্টেম্বর ২২, ২০২৬
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
সেপ্টেম্বর ২২, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াত-এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে এনসিপি। এ বিক্ষোভ কর্মসূচি থেকে ক্ষমতাসীন বিএনপি সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে দলটির নেতারা বলেছেন, এ সরকার জনগণের গলায় ছুরি বসিয়েছে। যারা জনগণের গলায় ছুরি বসায়, তাদের আর ক্ষমতায় থাকার প্রয়োজন নেই।
রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এত বড় ব্যর্থতা কী আর হতে পারে যে সাত মাসে তিনবার দাম বাড়ানো লাগল? তাহলে কী করে আপনি সামনের পাঁচ বছর অতিবাহিত করবেন?’
গতকাল বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর জামায়াত।
গোলাম পরওয়ার বলেন, ‘সরকার সাত মাসের মধ্যে তিনবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। পেট্রল, ডিজেল, অকটেন, কেরোসিন—যে চারটি জ্বালানি প্রতিদিনের মানুষের জীবনের সঙ্গে জড়িত। এখানে ১ টাকা দাম বাড়ার অর্থ হলো সব পণ্যের মূল্যবৃদ্ধি হবে।’
অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে এনসিপি। এ বিক্ষোভ কর্মসূচি থেকে ক্ষমতাসীন বিএনপি সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে দলটির নেতারা বলেছেন, এ সরকার জনগণের গলায় ছুরি বসিয়েছে। যারা জনগণের গলায় ছুরি বসায়, তাদের আর ক্ষমতায় থাকার প্রয়োজন নেই।
গতকাল রাতে ঢাকার বাংলামোটরে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখানে সমাবেশের পর মিছিল বের করা হয়। মিছিলটি পরীবাগ এলাকায় ‘জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের’ সামনে গিয়ে শেষ হয়। সেখানে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
শুরুতে বাংলামোটর মোড়ে সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘সরকার এরই মধ্যে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানি সংকট রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। সেই সংকট মোকাবেলার সক্ষমতা যে বিএনপি সরকারের নেই, সেটা এরই মধ্যে প্রমাণ হয়েছে।’
যৌথ বিবৃতিতে এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে সরকারের উচিত ছিল এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতের পূর্ণাঙ্গ মূল্যায়ন করা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পুরো দায় জনগণের ওপর চাপিয়ে না দিয়ে জ্বালানি খাতে অপচয়, দুর্নীতি, অদক্ষতা ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *