
বিশ্ববাজার ডিজেলের মজুদ কমছে, ঘাটতি থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত
সেপ্টেম্বর ২২, ২০২৬
দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
সেপ্টেম্বর ২২, ২০২৬গতকাল ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৯২ পয়েন্ট।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সব ধরনের সূচকই আগের কার্যদিবসের তুলনায় কমেছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর পুঁজিবাজারে সব সূচকে নিম্নমুখিতা দেখা গিয়েছিল। গতকাল ডিএসইএক্স সূচক প্রায় ১ শতাংশ কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচকে ছিল নিম্নমুখী প্রবণতা।
গতকাল ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৯২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১২১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১২ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১১৯ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার।
ডিএসইতে গতকাল ৭৮৯ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৪৭ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৫৪টির ও দর অপরিবর্তিত ছিল ৩২টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৮ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ওষুধ ও রসায়ন খাত ৯ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৯ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল মিউচুয়াল ফান্ড খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৬ শতাংশ।
গতকাল বেশির ভাগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে বস্ত্র খাতে ২ শতাংশ, কাগজে ১ দশমিক ৯, ভ্রমণে ১ দশমিক ৭, সিরামিকে ১ দশমিক ৬ ও তথ্যপ্রযুক্তি খাতে ১ দশমিক ৪ শতাংশ।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৯ পয়েন্ট কমে ৯ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯০টির ও দর অপরিবর্তিত ছিল ১৯টির।


