বাস ভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বৃদ্ধির প্রস্তাব, রুটভেদে ট্রাক ভাড়া বেড়েছে ৮ হাজার টাকা পর্যন্ত
সেপ্টেম্বর ২২, ২০২৬
পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু
সেপ্টেম্বর ২২, ২০২৬
বাস ভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বৃদ্ধির প্রস্তাব, রুটভেদে ট্রাক ভাড়া বেড়েছে ৮ হাজার টাকা পর্যন্ত
সেপ্টেম্বর ২২, ২০২৬
পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু
সেপ্টেম্বর ২২, ২০২৬

নিখোঁজের ২ দিন পর পুকুরপাড়ে মিলল শিশুর মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম দুদিন ধরে নিখোঁজ ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের ঝোপঝাড় থেকে মিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে তার মরদেহ বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। নিহত মিম স্থানীয় মিজান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম দুদিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে গতকাল শিশুটির মরদেহ পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‌দুদিন আগে মিম নামে ছোট্ট শিশুকে খুঁজে না পেয়ে নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।’
মরদেহ আমরা ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। বিস্তারিত পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে জানতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *