মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত ‘ও যদি কোনও ভুল করে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন’
সেপ্টেম্বর ২০, ২০২৬
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত ‘ও যদি কোনও ভুল করে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন’
সেপ্টেম্বর ২০, ২০২৬

বেশি নম্বর দিয়ে কিংবা পাস করিয়ে দিলে ব্যক্তি বা জাতি কারোরই লাভ হয় না —রুহুল কবির রিজভী

সামাজিক ও এলাকার দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের কৃতী শিক্ষার্থীদের একত্র করে পুরস্কৃত করার উদ্যোগকে দৃষ্টান্তমূলক কাজ হিসেবে উল্লেখ করেন। এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু ও ধ্বংস করে জাতির মেরুদণ্ডকে দুর্বল করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু গত ১৭ বছরে সেটিকে “প্লাস্টিকের মেরুদণ্ডে” পরিণত করা হয়েছে। পরীক্ষা না দিয়েও কিংবা খাতায় শুধু প্রশ্ন লিখে রেখেও ওপর মহলের নির্দেশে পাস করিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। বেশি নম্বর দিয়ে কিংবা পাস করিয়ে দিলে ব্যক্তি বা জাতি কারোরই লাভ হয় না।’
গতকাল কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত ‘এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রযুক্তির যুগে মেধার ভিত্তিতে শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফল না পাওয়া বা পিছিয়ে পড়ার ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ছেলেখেলা করা হয়েছে, এটি তারই ফল। তবে বর্তমান প্রেক্ষাপটে মেধার ভিত্তিতেই প্রকৃত ফলাফল দেয়া হচ্ছে, যা একটি জাতির জন্য অত্যন্ত জরুরি।’
তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ও প্রগতির আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাংলাদেশকে নিষ্ক্রিয় রাখার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।’ নারী শিক্ষার প্রসারে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রিজভী বলেন, ‘নারী ক্ষমতায়নের প্রধান শর্ত শিক্ষা। খালেদা জিয়া ছাত্রীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। আর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীতে বিএ ও অনার্স পর্যন্ত ছাত্রীদের পড়াশোনার খরচ অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন।’
সামাজিক ও এলাকার দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের কৃতী শিক্ষার্থীদের একত্র করে পুরস্কৃত করার উদ্যোগকে দৃষ্টান্তমূলক কাজ হিসেবে উল্লেখ করেন। এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজকের অর্জন তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি হতে হবে।’
তিনি জানান, ঢাকা-৩ আসনের শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, বিশ্ব দরবারেও নিজেদের মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে কেরানীগঞ্জের নাম উজ্জ্বল করবে—এটাই প্রত্যাশা। রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ ও সুন্দর শিক্ষা উপযোগী পরিবেশ হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা-৩ আসনে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও গোল্ডেন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *